ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সরঞ্জাম পৌঁছে গেছে প্রতিটি কেন্দ্রে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় বিতরণ। বিকেল নাগাদ পুরো জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে সরঞ্জাম পৌঁছে ।

নির্ধারিত সময় সকাল ১১টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে নগরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। এর আগেই জেলার দূরবর্তী ও গ্রামীণ আসনগুলোর জন্য নির্বাচনী সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঠানো হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দীন বলেন, ভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো ঝুঁকি তারা দেখছেন না বলেও তিনি জানান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোর ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। নিরাপত্তা, পরিবহন ও তদারকিতে থাকবে বাড়তি সতর্কতা।

আরও খবর