চট্টগ্রামে জামায়াত জিতলো দুই আসনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চট্টগ্রামের আলোচিত সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী বিজয়ী হয়েছেন। পাশাপাশি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জিতলেন জামায়াতের জহিরুল ইসলাম।
শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তাফা পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট। তন্মধ্যে শাহজাহান চৌধুরী পোস্টাল ভোট পেয়েছেন ৯ হাজার ৫৪৯ ভোট, নাজমুল মোস্তফা পেয়েছেন এক হাজার ৩৬১ ভোট।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৬৬ জন। তন্মধ্যে ৩ লাখ ১৪ হাজার ৮০৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ সংখ্য ভোট প্রয়োগ। শতকরা হিসেবে ৬৩ দশমিক ৩৩ শতাংশ।
বাঁশখালীতে জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ২৭৪ জন, ভোট দিয়েছেন ২ লাখ ৩৭ হাজার ১০ জন।
