২৪’এর গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া খুনি হাসিনার পক্ষে বয়ান তৈরিকারী সাংবাদিকদের ইফতার মাহফিলে চট্টগ্রামের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী যোগ দেননি। দুই বিএনপি নেতা ছাড়া সর্ববৃহৎ এই দলটির কোনো নেতাই ইফতারে আসেননি।

রাজনীতিবিদদের মতো তাদের ওই ইফতার মাহফিলে অংশ গ্রহণ থেকে বিরত ছিলেন ক্লাবের দাতা সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সর্বস্তরের ব্যবসায়ী ও পেশাজীবিগণ। এজন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রেস ক্লাব নির্বাহী কমিটির সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

১৪ মার্চ (শনিবার) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতারে হাতেগোনা কয়েকজন সাংবাদিক ছাড়া বেশীরভাগ অংশগ্রহণকারীই ছিল পতিত আওয়ামী লীগের নেতাকর্মী।

জানা গেছে, ইফতারে যুবলীগ নেতা সাজ্জাত হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম নগর সভাপতি কামাল প্রকাশ বেকারী কামাল, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের সাংগঠনিক সম্পাদক পরিচয়দাতা এবং চাঁদাবাজি করতে গিয়ে মুচলেকা দিয়ে মুক্ত হওয়া আয়ান শর্মার নেতৃত্বে কয়েকশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ইফতারে অংশ নেন।

আরও খবর