কুরআন নাজিলের পর অন্ধকার সমাজ আলোকিত হয়েছে—শিবির সেক্রেটারি
বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। কুরআন সমাজকে আলোকিত করে। কুরআন নাজিলের আগে আরব সমাজ ছিল পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ একটি সমাজ। কিন্তু কুরআন নাজিলের পর সেই সমাজ আলোকিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজিত গণ ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন তিনি।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। কুরআন সমাজকে আলোকিত করে।
কুরআন নাজিলের আগে আরব সমাজ ছিল পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ একটি সমাজ। কিন্তু কুরআন নাজিলের পর সেই সমাজ আলোকিত হয়েছে।
তিনি আরও বলেন, আজ বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় নরসিংদীতে পনের বছরের এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। মানুষ নামের কতিপয় কুলাঙ্গাররা ধর্ষণ করেছে। এরকম আরও ঘটনা ঘটছে।
বাংলাদেশের অর্থনীতিতেও সংকট তৈরি হতে যাচ্ছে। এরকম সংকটময় জায়গায় যারা আমাদের সমাজ, রাষ্ট্র পরিচালনা করেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি কুরআনকে ধারণ করতেন তাহলে আমরা সুন্দর একটি সমাজ পেতাম। সেই সুন্দর সমাজই আমাদের প্রত্যাশা।
ইফতার মাহফিলে চবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম রনি, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকসহ শাখা ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
