চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার স্মৃতি বলীখেলার ১১৭তম আসরেও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। তিনি টানা তিনবার চ্যাম্পিয়ন হলেন। আর রানাসআপ হয়েছেন রাশেদ বলী। তাঁর গ্রামের বাড়িও কুমিল্লায়। শরীফ এবং রাশেদ বলী ১১৬তম আসরেও চূড়ান্তপর্বে লড়েন। গত আসরেও একই ফলাফল ছিল।

শনিবার (২৫ এপ্রিল) লালদীঘি মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আপ্লুত কণ্ঠে বাঘা শরীফ বলেন, এই বিজয়ে আমি অত্যন্ত খুশি। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের আসরেও আবার আসবো। আপনারা দোয়া করবেন যেন আগামীবারও চ্যাম্পিয়ন হতে পারি।

এবার মোট ১২০ জন বলী খেলার জন্য রেজিস্ট্রেশন করলেও আয়োজকরা একশ বলীকে প্রতিযোগীতার সুযোগ দেন। ১০৮ থেকে চারজন চূড়ান্ত পর্বে লড়াই করেন।

প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান চ্যাম্পিয়ন বাঘা শরীফের হাতে পুরস্কার তুলে দেন। এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলালিংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ, চসিকের সাবেক কাউন্সিলর ইসমাইল বালী, আব্দুল জব্বার সওদাগরের বংশধর শওকত আনোয়ার বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।

এরআগে বিকেল ৪টা প্রতিযোগিতা উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী

আরও খবর