নগরের সাগরিকা এলাকায় বিডি ফুড কোল্ড স্টোরেজে (হিমাগার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৯ মার্চ) দুপুরে কোল্ড স্টোরেজে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই কাছের ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, সকাল ১১টা ৪০ মিনিটে আমরা এসেছি। বিডি ফুডের তিন নম্বর কোল্ড স্টোরেজে আগুন লেগেছে।
দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখানে ২ হাজার টনের বেশি মাছ আছে।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আরও খবর