সোসাইটি Archives - চট্টগ্রাম সময়

এবি পার্টিতে যোগ দিলেন ইয়ং সোসাইটি ফোরামের সভাপতি ওমর ফারুক
আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দিলেন ইয়ং সোসাইটি ফোরাম, চট্টগ্রামের সভাপতি রোটারিয়ান ও যুবনেতা ওমর ফারুক। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এবি পার্টির সদস্য ফরম পূরণ করে চট্টগ্রাম মহানগর এবি পার্টির সভাপতি এডভোকেট গোলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান এবং সদস্য সচিব সৈয়দ আবুল কাশেম এর হাতে ফুল দিয়ে এবি পার্টিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে তারুণ্যের ভূমিকা ছিল নতুন রাজনীতি ও সংস্কারের মাধ্যমে তারুণ্যরাই বাংলাদেশকে এগিয়ে নিবে।

এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান বলেন, তারুণ্য ও যুবকদের পার্টি হচ্ছে আমার বাংলাদেশ পার্টি। অতীতের মাফিয়া রাজনীতি অবসান করে তরুণদের হাত ধরেই বাংলাদেশে নতুন প্রজন্মের রাজনীতির উত্থান ঘটবে। যে রাজনীতির লক্ষ হচ্ছে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রুপান্তরিত করা। তিনি আরো বলেন, এবি পার্টি সাম্য ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তুলতে চায়। এইজন্য তিনি যুবকদেরকে ভূমিকা রাখার আহ্বান জানান।

রোটারিয়ান এবং যুবনেতা ওমর ফারুক বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্য আমি এবি পার্টিতে যোগদান করেছি, আমার এবি পার্টিতে আজ থেকে পথ চলা শুরু হলো। তিনি পার্টির নেতৃবৃন্দ উদ্দেশ্যে বলেন, আপনাদের সুযোগ্য নেতৃত্বে অসংখ্য যুবক এবি পার্টিতে কাজ করতে চায়। তিনি এইজন্য সকলের সুচিন্তিত মতামত এবং দোয়া কামনা করেন।

উক্ত যোগদান প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন এবি পার্টি চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম।

The post এবি পার্টিতে যোগ দিলেন ইয়ং সোসাইটি ফোরামের সভাপতি ওমর ফারুক appeared first on চট্টগ্রাম সময়.

ক্যান্টাবেরিতে বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ কালচারাল সোসাইটি
বাংলাদেশ কালচারাল সোসাইটি ক্যানটাবেরির উদ্যোগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ফেনদেলটন কমিউনিটি সেন্টারে বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সান্ধ্য ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক কনক চাঁপা কায়স্থগীর ও ক্রিষ্টফার পালমা অতিথিবর্গকে সাদর আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শুরু করেন। এরপর সংগঠনের সভাপতি এম. এম. হারুন-র-রাশীদ তাঁর বক্তব্যে জাতির জীবনে ১৬ ডিসেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পরবর্তীতে সংগঠনের জেনারেল সেক্রেটারি এস. এম. আকরামুল কবির উপস্থিত অতিথিবর্গের জন্য স্লাইডশোয়ের মাধ্যমে সংক্ষিপ্তভাবে ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা গণহত্যার শিকার হওয়া একটি জাতি কিভাবে নয় মাস ব্যাপী একটি রক্তক্ষয়ী যুদ্ধ-সংগ্রামের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করলো সেই ইতিহাস তুলে ধরেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য তিন ভাগে ভাগ করা হয়। প্রথম পর্বে কোরাস এবং একক সঙ্গীতমালা পরিবেশন করা হয়। অন্য পর্বে দেশাত্মবোধক কবিতা ও ছড়া এবং আরেকটি পর্বে একক ও দ্বৈত নৃত্য পরিবেশন করা হয়।

এ পর্যায়ে শুরুতে নয়নিকা আইচ পিয়ানোর মাধ্যমে বাংলদেশের জাতীয় সংগীতের সুর পরিবেশন করেন। উপস্থিত সবাই দাঁড়িয়ে শিল্পীর সাথে সুর মিলান। পরবর্তীতে শিশুশিল্পী নয়নিকা, রুদ্র, ফাউজান, আইয়ান, ইযহান, ও সূর্যোদয় হেমাঙ্গ বিশ্বাসের অনুবাদে “আমরা করবো জয়” গানটি কোরাসের মাধ্যমে পরিবেশন করেন। জনপ্রিয় ভাটিয়ালি গান, “কলকল, ছলছল, নদী করে টলমল” দিয়ে শিল্পী কনক চাঁপা কায়স্থগীরের সুরের মূর্ছনা হৃদয়-মনে শান্তির পরশ ছড়িয়ে দেয়।

শিশুশিল্পী আইয়ান-অর- রশীদ জনপ্রিয় দেশাত্মবোধক গান “সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি”, নয়নিকা এবং রুদ্র “গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত” গানগুলো গেয়ে উপস্থিত সবাইকে বিমোহিত করেন। এরপর পর্যায়ক্রমে একক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কনক চাঁপা কাইস্তগীরের (এই পদ্মা, এই মেঘনা…), সন্ধ্যা পালের (একদিন ঘুম ভেঙে জেগে দেখি/ কথা – বিনয় পাল) এবং কুমকুম কায়স্থগীরের (যদি তোর ডাক শুনে কেউ না আসে) দর্শকের মনকে উদ্বেলিত করেন।

বিনয় পাল ও রিচাড পালমা তবলার সুরেলা বীটের ঝংকার তুলেন। সকল শিল্পীর কোরাসে “সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী” গানটি পরিবেশনের মাধ্যমে এই পর্বের পরিসমাপ্তি ঘটে।

পরবর্তী পর্বে, ক্ষুদে মেধাবী শিশুরা (নয়নিকা, রুদ্র, ইযহান, আইয়ান, সূর্যোদয়) চমৎকার ছড়া ও গান পরিবেশন করে সবাইকে বিমোহিত করে। এরপর মো. জোহা সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণে তাঁর সেরা কবিতার অংশ বিশেষ এবং সুপর্ণা তালুকদার “স্বাধীনতা তুমি” আবৃত্তি করেন। সাহি এবং সামারার যুগল ক্লাসিক নৃত্য অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। শেষ পর্বে বুদ্ধিদীপ্ত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সবশেষে, ক্রিষ্টফার পালমা সবার আন্তরিক সহযোগিতা এবং স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দময় করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য জুয়েল আইচ, ওমর জাহিদ এবং সুদামকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের দুই পর্বের পরে বাংলাদেশ কালচারাল সোসাইটি ক্যানটাবেরির আয়োজনে মজাদার দেশীয় খাবার পরিবেশন করা হয়।

The post ক্যান্টাবেরিতে বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ কালচারাল সোসাইটি appeared first on চট্টগ্রাম সময়.