ট্রাম্পবিরোধী Archives - চট্টগ্রাম সময়

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় শহর মিনিয়াপোলিসে শনিবার লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন। কয়েক মাস আগেও ফেডারেল অভিবাসন অভিযানের সময় শহরটি বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছিল।

মিনিয়াপোলিস থেকে এএফপি জানায়, গত জানুয়ারি মাসের অভিযানে দুই মার্কিন নাগরিক—রেনি গুড ও অ্যালেক্স প্রেটি—ফেডারেল এজেন্টদের হাতে নিহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মিনিয়াপোলিস।

মিনিয়াপোলিসে এবার তৃতীয়বারের মতো ‘নো কিংস’ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত বছর শুরু হওয়া এ তৃণমূল আন্দোলন ট্রাম্পের কর্তৃত্ববাদী রাজনৈতিক নেতৃত্ব ও ডানপন্থী এজেন্ডার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গড়ে ওঠে। আয়োজকরা জানান, আনুমানিক ২ লাখ মানুষ এ সমাবেশে অংশ নেন।

খ্যাতনামা মার্কিন সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন মিনেসোটার রাজধানী সেন্ট পলে আয়োজিত সমাবেশে প্রধান আকর্ষণ ছিলেন। সেখানে তিনি তার গান ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ পরিবেশন করেন। এ গানটি তিনি গুড ও প্রেটির মৃত্যুর পরপরই তাদের স্মরণে লিখেছিলেন।

স্প্রিংস্টিন বলেন, ‘তাদের সাহস, তাদের আত্মত্যাগ এবং তাদের নাম কখনো ভুলব না।’

সমাবেশে হাজারো মানুষ স্লোগান দেন: ‘নো কিংস, নো আইসিই, নো ওয়ার!’

স্প্রিংস্টিন জনতার উদ্দেশে বলেন, ‘আপনাদের শক্তি ও প্রতিশ্রুতি আমাদের জানিয়ে দিয়েছে এটি এখনও আমেরিকা। এই প্রতিক্রিয়াশীল দুঃস্বপ্ন এবং আমেরিকান শহরগুলোতে আক্রমণ সহ্য করা হবে না।’

৭৩ বছর বয়সী পামেলা সিনেস এএফপিকে বলেন, তিনি সমাবেশে অংশ নিয়েছেন কারণ তিনি বিশ্বাস করেন, আমাদের দেশে আসা অভিবাসীসহ সব মানুষের সমান অধিকার রয়েছে।

তিনি বলেন, এখানে এত সংখ্যক সমমনা মানুষকে জড়ো হতে দেখে দারুণ লাগছে। কারণ মিনেসোটার মানুষ সহিংসতা এবং আমাদের রাস্তায় রেনি গুড ও অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ডে খুবই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল।

জনসমাগমে অনেকেই প্রতিবাদী স্লোগান সংবলিত ব্যানার বহন করেন। এর মধ্যে কিছু ছিল ট্রাম্পের অভিবাসন এজেন্ডা বাস্তবায়নকারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর প্রতি ইঙ্গিত করে ‘আইসিই আউট’ স্লোগান।

সমাবেশের মঞ্চ থেকে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর ডেমোক্র্যাট রাজনীতিক টিম ওয়ালজ ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনতাকে ধন্যবাদ জানান। তিনি ট্রাম্পকে ‘ওয়ানাবি ডিক্টেটর’ বলে অভিহিত করেন।

মার্কিন বামপন্থী রাজনীতিক বার্নি স্যান্ডার্সও মিনেসোটা সমাবেশে বক্তব্য দেন। তিনি উপস্থিত জনতাকে বলেন, ‘আমরা কখনোই এমন একজন প্রেসিডেন্টকে মেনে নেব না, যিনি একজন হাড়ে হাড়ে মিথ্যুক, একজন দুর্নীতিগ্রস্ত শাসক এবং একজন আত্মমুগ্ধ ব্যক্তি। তিনি প্রতিদিন যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনের শাসনকে দুর্বল করে দিচ্ছেন।’

ইরান যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাবসহ বিতর্কিত অভিবাসন অভিযান প্রসঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া বিলোটাুরাচেলিস বলেন, তিনি মনে করেন রিপাবলিকানরা এবং কংগ্রেসে তাদের অল্প সংখ্যাগরিষ্ঠতা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে টিকে থাকবে না।

তিনি বলেন, আমি মনে করি তারা হারবে। আপনি যদি জরিপগুলো দেখেন, তাহলে দেখবেন প্রতিদিনই তা ঘটছে।

The post যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ appeared first on চট্টগ্রাম সময়.