জাতীয় Archives - চট্টগ্রাম সময়

বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে যোগ দিলেন কামাল উদ্দিন সবুজ
আজীবন গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে সোচ্চার কামাল উদ্দিন সবুজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের পর বাসসের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘পেশাগত অঙ্গীকার, শৃঙ্খলা ও সততার সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে।’

বুধবার (৮ এপ্রিল) তিনি এ পদে যোগদান করলেন। এর একদিন আগে তাঁকে সরকার এই পদে নিয়োগ দেন। প্রায় ৪০ বছরের দীর্ঘ কর্মজীবনের অধিকাংশ সময় বাসসে দায়িত্ব পালন করা কামাল উদ্দিন সবুজ সাংবাদিক ও কর্মচারীদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, জাতীয় সংবাদ সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন তিনি এখানে থাকবেন সবার সম্মিলিত সহযোগিতায় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকবেন।

এর আগে দায়িত্ব গ্রহণের পর তিনি সংবাদ সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শন করতে গেলে বাসসের সাংবাদিক ও কর্মচারীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ অনুযায়ী সরকার ৭ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে কামাল উদ্দিন সবুজকে প্রতিষ্ঠানটির এমডি ও প্রধান সম্পাদক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

সাংবাদিক মহলে সবুজ নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম মো. কামাল উদ্দিন মজুমদার। প্রায় ৪০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি ৩১ বছর বাসসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি জাতীয় বার্তা সংস্থাটির নিউজ এডিটর হিসেবে অবসর গ্রহণ করেন ।

বাসস থেকে অবসর নেওয়ার পর তিনি দৈনিক দেশ রূপান্তরে সম্পাদক হিসেবে যোগ দেন এবং সর্বশেষ নিয়োগের আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাসসে কর্মরত অবস্থায় তিনি রিপোর্টিং টিমেও দায়িত্ব পালন করেন এবং প্রায় ১০ বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংবাদ কভারেজের দায়িত্ব পালন করেছেন।

বাসসে দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও সংসদ বিষয়ক প্রতিবেদক হিসেবে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানের সংবাদ কভার করেন।

এ সব সফরে নেলসন ম্যান্ডেলা, বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন, রাজীব গান্ধী, বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ, ড. মাহাথির মোহাম্মদ, হু জিনতাও, ওয়েন জিয়াবাও, হোসনি মোবারক, সুহার্তো, মেঘবতী সুকর্ণপুত্রী, বুট্রোস বুট্রোস-ঘালি ও কফি আনানসহ বিশ্বনেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

কর্মজীবনে ব্রুনাইয়ের সুলতান, কাতারের আমির এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধান ও শাসকদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়।

তিনি জাতীয় প্রেস ক্লাবের দুইবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টেলিভিশন ও আন্তর্জাতিক সেমিনারে নিয়মিত মতামত দেন এবং সেমিনার-সিম্পোজিয়ামে পেশাগত বক্তব্যের মাধ্যমে নতুন প্রজন্মের সাংবাদিকদের পরামর্শদাতা হিসেবে খ্যাতি লাভ করেন।

তিনি ১৯৮৫ সালে অধুনালুপ্ত ডেইলি নিউজ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এ কাজ করার পর তিনি বাসসে যোগদান করেন।

তিনি ফেনী শহরের ডাক্তার পাড়ায় তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুলতান আহমেদ মজুমদার ও মাতার নাম জেবুন নাহার বেগম। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং একই বিষয়ে ১৯৮৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

The post বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে যোগ দিলেন কামাল উদ্দিন সবুজ appeared first on চট্টগ্রাম সময়.

জ্বালানি সংকট/অফিস চলবে ৯টা—৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়।

এছাড়া, দেশের সব ধরনের শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে, জরুরি সেবা যেমন— কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিবেচনায় নিয়ে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সচিব জানান, শিক্ষা খাতে নতুন নির্দেশনা আসছে। শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন স্তরের প্রয়োজন বিবেচনা করে রোববার থেকে ধাপে ধাপে নির্দেশনা দিতে শুরু করবে, যাতে শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব না পড়ে।

প্রধানমন্ত্রী তারেক রাহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী) এ সময় উপস্থিত ছিলেন।

তিনি জানান, সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোনো নতুন যানবাহন, জলযান বা আকাশযান কেনা হবে না। কম্পিউটারসহ নতুন সরঞ্জাম ক্রয়ও বন্ধ রাখা হবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সভা-সেমিনারের ব্যয়ও ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে।

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকেও আমদানি বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

The post জ্বালানি সংকট/অফিস চলবে ৯টা—৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় appeared first on চট্টগ্রাম সময়.

নোয়াখালীকে বিভাগ করতে সংসদে নোটিশ দিলেন হান্নান মাসউদ
নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে গড়ে তুলতে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত গ্রহণের জন্য নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের অধিবেশনে এ নোটিশ উত্থাপন করা হয়।

প্রস্তাবে নোয়াখালীকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে গড়ে তোলার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, প্রশাসনিক সুবিধা এবং আঞ্চলিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে এ উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে করেন তিনি।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুর পাশাপাশি এমন প্রস্তাবও আলোচনায় আসে, যা সংসদের বাইরেও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

নোয়াখালী বিভাগের দাবিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমল থেকেই দাবী জানিয়ে আসছিল নোয়াখালীবাসী।

The post নোয়াখালীকে বিভাগ করতে সংসদে নোটিশ দিলেন হান্নান মাসউদ appeared first on চট্টগ্রাম সময়.

জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকছে
এপ্রিল মাসের জন্যও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’-এর আলোকে যথাযথ কর্তৃপক্ষ ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ বা সমন্বয় করেছে।

এতে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের মতোই বহাল থাকবে।

এ সিদ্ধান্ত আগামীকাল ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

The post জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকছে  appeared first on চট্টগ্রাম সময়.

অতীত অভিজ্ঞতার আলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলমান থাকলেও অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমান বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, ‘মিয়ানমারের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল হলেও প্রধানমন্ত্রী তারেক রাহমানের নেতৃত্বাধীন সরকার পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।’

সোমবার (৩০ মার্চ) সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জামায়াত সদস্য শাহজাহান চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তার অনুপস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে প্রশ্নের উত্তর প্রদান করেন।

মন্ত্রী বলেন, ১৯৭৮ সালে প্রথমবারের মতো প্রায় ২ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে তাদের সফলভাবে প্রত্যাবাসন করা সম্ভব হয়।

পরবর্তীতে ১৯৯২ সালে আরও প্রায় আড়াই লাখ (২,৫০,০০০) রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফল নেতৃত্বে তাদের মধ্যে ২ লাখ ৩৬ হাজার জনকে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

রোহিঙ্গা সংকট সমাধানে সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ কূটনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে, যাতে এই সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত করা যায়।

তিনি পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন।

মন্ত্রী আরও বলেন, এই সংকট সমাধানে বাংলাদেশ কূটনৈতিক, আইনি ও মানবিক—সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে এবং একইসঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন আরও জোরদার করবে।

The post অতীত অভিজ্ঞতার আলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ appeared first on চট্টগ্রাম সময়.

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাঁর সংসদ সচিবালয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ে স্বাগত জানান। খবর: বাসস।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা নামাজ পড়েন।

জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।

আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাচারিতা শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে দিকে খানিকটা পথ এগিয়ে দেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তাঁর স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটালেন।

The post প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ appeared first on চট্টগ্রাম সময়.

দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মো. আহসান হাবীব পলাশ। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তার দীর্ঘ বর্ণিল চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পিবিআই হেডকোয়ার্টাসে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি পদোন্নতি সূত্রে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া হতে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।

The post দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ appeared first on চট্টগ্রাম সময়.

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এক শোক বার্তায় জানিয়েছেন, সিঙ্গাপুরে হাসপাতালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরহুমার লাশ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে।

শায়রুল কবির খান আরও জানান, আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর, বাদ যোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী সামরিক বাহিনী কবরস্থানে দাফন করা হবে।

মরহুমা দিলারা হাফিজ তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন মেয়াদে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও শোক জানিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি মরহুমার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুমা দিলারা হাফিজ তার পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করে তিনি যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে সকলে স্মরণ করবে।

তিনি মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করেন।

The post স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন appeared first on চট্টগ্রাম সময়.

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২—তদন্ত কমিটি গঠন
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হন। এ ঘটনায় অন্তত আরো ১৫ থেকে ১৮ জন আহত যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা হচ্ছে ।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পরে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। নিহতের লাশ শনাক্তের পর কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে ১১টি অ্যাম্বুল্যান্সে করে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া ব্যবস্থা করা হয়েছে।

ভয়াবহ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত এসব কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২২ মার্চ) সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেজানান, একটি বিভাগীয় এবং অপরটি জোনাল পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিভাগীয় পর্যায়ের ৬ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান। অপরদিকে, জোনাল পর্যায়ের ৬ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে।

বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, দুটি তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২—তদন্ত কমিটি গঠন appeared first on চট্টগ্রাম সময়.

বাংলাদেশে ঈদ শনিবার
বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ)। আর পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন শনিবার (২১ মার্চ)।

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভা শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বিধায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে শুক্রবার। ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

এর আগে গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূরণ হচ্ছে সেখানে। সে হিসেবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বিবেচনায় ধরে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে।

তুরস্ক জানায়, শুক্রবার সে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর জানায়, সেদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। তবে শাওয়ালের চাঁদ দেখা দেখা সাপেক্ষে একই দিনও ঈদ উদযাপিত হয়ে থাকতে পারে।

The post বাংলাদেশে ঈদ শনিবার appeared first on চট্টগ্রাম সময়.