লীড নিউজ Archives - চট্টগ্রাম সময়

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ভয়াবহ বিপর্যয়: প্রাণহানি ২৪, পানিবন্দি ৪ লাখ মানুষ
কক্সবাজারে টানা ছয় দিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও পানিতে ডুবে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলার রামু, চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বর্তমানে ৪ লাখেরও বেশি মানুষ পানিবন্দি অবস্থায় চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

বর্ষণজনিত পাহাড়ি ঢলের কারণে কক্সবাজার-টেকনাফ সড়কের বেশ কয়েকটি অংশ তলিয়ে গেছে, যার ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বাড়ছে প্রাণহানি, ঝুঁকিতে পাহাড়ের বাসিন্দারা

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, চকরিয়ার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা এলাকায় বন্যার পানিতে ডুবে মোহাম্মদ ওয়াকিম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় পাহাড়ধসের ঘটনায় তৌসিফ (১৪) ও রুমি আক্তার (১৭) নামের দুই চাচাতো ভাই-বোন প্রাণ হারান।

এ নিয়ে জেলায় পাহাড়ধসে ২০ জন এবং পাহাড়ি ঢলের পানিতে ভেসে ও ডুবে ৪ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। নতুন করে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

উপচে পড়ছে নদী, ভাঙছে বেড়িবাঁধ

টানা বর্ষণে বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে বিভিন্ন এলাকায় উপচে পড়ছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাতামুহুরির কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকায় নদীর বেড়িবাঁধ ভেঙে তীব্র বেগে লোকালয়ে বানের পানি ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক ও বিস্তীর্ণ ফসলি জমি।

ক্ষতিগ্রস্ত প্রধান এলাকাগুলো:

রামু উপজেলা: গর্জনীয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ, রাজারকুল, চাকমারকুল ও দক্ষিণ মিঠাছড়ি।

চকরিয়া উপজেলা: হারবাং, বরইতলী, কৈয়ারবিল, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী এবং চকরিয়া পৌরসভা।

মাতামুহুরী উপজেলা: বিএমচর, কোনাখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, বদরখালী, ঢেমুশিয়া ও সাহারবিল।

পেকুয়া উপজেলা: বারবাকিয়া, রাজাখালী, মগনামা, শিলখালী ও উজানটিয়া।

চরম খাদ্য ও পানি সংকট, ক্ষোভ

বন্যাকবলিত দুর্গম এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকার গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্যোগের দীর্ঘ সময় পার হলেও এখনো অনেক প্রত্যন্ত এলাকায় কোনো ধরনের সরকারি বা বেসরকারি সহায়তা পৌঁছায়নি।

প্রশাসন ও আবহাওয়া অফিসের বক্তব্য

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান পরিস্থিতি সম্পর্কে বলেন: “দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। বর্তমানে বন্যাকবলিত এলাকার জন্য খাদ্যসামগ্রী, চাল এবং নগদ ১০ লাখ টাকা মজুদ রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ বরাদ্দ দেওয়া হবে।

এদিকে আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ৬ দিনে কক্সবাজারে রেকর্ড ৬৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টানা বর্ষণ আরও অব্যাহত থাকতে পারে, যা বন্যা ও পাহাড়ধসের ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলার আশঙ্কা তৈরি করছে।

The post কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ভয়াবহ বিপর্যয়: প্রাণহানি ২৪, পানিবন্দি ৪ লাখ মানুষ appeared first on চট্টগ্রাম সময়.

ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য সরোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে তিনি রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছিলেন প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। সেই আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। পরবর্তীতে ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সারোয়ার আলমগীর।

এরপর হাইকোর্ট এক আদেশে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ দায়ের করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ জামায়াত প্রার্থীর লিভ টু আপিল মঞ্জুর করলেও সারোয়ার আলমগীরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন। তবে একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছিলেন, ঋণের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল স্থগিত থাকবে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট গণনা শেষে দেখা যায়, বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। তবে আদালতের স্থগিতাদেশের কারণে এতদিন তার গেজেট ও শপথ আটকে ছিল।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ উচ্চ আদালতের রায়ে তার প্রার্থিতা ও ভোটের ফলাফল সম্পূর্ণ বৈধতা পায় এবং শপথ নেওয়ার সব আইনি জটিলতার অবসান ঘটে।

শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ appeared first on চট্টগ্রাম সময়.

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার—তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় কোন হস্তক্ষেপ করবে না সরকার। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই সাংবাদিকদের পাশে থাকে। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো সাংবাদিক বান্ধব নানা কর্মসূচী সরকার হাতে নিচ্ছে। তারা যেমন সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন করে গেছেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও তাই করছে। ফ্যাসিবাদী সরকারের মতো কোন হস্তক্ষেপ, ভয়ভীতি প্রদর্শন বিএনপি সরকার অতিতেও করেনি, ভবিষ্যতেও করবে না।

শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমরা দেখেছি ফ্যাসিবাদী সরকারের সময়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশে নানা হস্তক্ষেপ করতো সরকার। তারা নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দিতো। তাছাড়াও তৈলমর্দন করাকে তারা স্বীকৃতি দিয়েছিল। আমরা কিন্তু তা করছি না। সেরকম কিছু করার ইচ্ছে কিংবা মানসিকতাও নেই। এখন পর্যন্ত আমরা কোন সংবাদ প্রকাশে চাপ প্রয়োগ করেছি বলে কেউ বলতে পারবে না। প্রধানমন্ত্রী বলেছেন, গণমাধ্যম তার নিজ গতিতে চলবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করবে। তবে অপতথ্য ও অসত্য তথ্য যেন খবরে না আসে। এজন্য আমরা আহ্বান জানাব সাংবাদিকরা যেন বিষয়গুলো খেয়াল রাখেন। বর্তমানে এআই বিশ্বব্যাপী এমন একটি উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের নিয়ে গেছে। যে কাউকে অপদস্ত করা যাচ্ছে। নানাভাবে ছবি ও ভিডিও বানিয়ে ভুল তথ্য উপস্থাপন সহজ হয়ে গেছে। তবে এআই’র পজেটিভ দিকও রয়েছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের উপর মানুষের আস্থা আরও বাড়বে।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশের মতো চট্টগ্রামের সাংবাদিকদের অধিকারগুলো নিয়ে আমরা কাজ করব। তবে অতিতে যেসব আবাসন বিএনপি সরকার দিয়েছিল সেগুলো ধরে রাখা গেছে কিনা সেটি আমাদের ভাবতে হবে। সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রীর কাছে তাদের বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে, যেগুলো আগের সরকার দেয়নি। সেই দাবি অনুসারে আমি তাদের বকেয়া পরিশোধে উদ্যোগ নিয়েছি। তবে সাথে সাথে তাদের কাছে একটা দাবি জানিয়েছি যেন আমাদের সাংবাদিকদের ভাইদেরও কোন বেতন বকেয়া না থাকে। তারা যেন প্রতিমাসে সঠিক সময়ে বেতনটা পায়। কারণ অনেকে আমার কাছে প্রায় আসে তাদের বেতন বকেয়া রয়েছে এমন অভিযোগ নিয়ে।

অনুষ্ঠানের উদ্বোধক ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার বিভিন্ন পর্যায়ের যৌক্তিক সমালোচনাকে গ্রহণ করছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। দেশ পরিচালনা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সেইসাথে যৌক্তিক সমালোচনাও প্রয়োজন। কেননা তা হলেই আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারব। তিনি বলেন, যারা প্রকৃত অর্থে সাংবাদিক, দীর্ঘদিন ধরে মানুষকে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে জীবন, যৌবন, অধ্যবসায় পার করেছে, তারা সবাই যেন একটি বৃহৎ সাংবাদিক গোষ্ঠির সাথে কাজ করতে পারে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য ওসমান গনি মনসুর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল কবিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম , ন্যাশনাল ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডা. আবু নাসের, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ তারেক আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক, পেশাজীবী এবং সুধীজন উপস্থিত ছিলেন। শুরুতে সংগঠনের সদস্য মো. হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আবাসন সংকট, বেকার সাংবাদিকদের কর্মসংস্থান এবং ওয়েজবোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন পেশাগত সমস্যা তুলে ধরেন। তারা এসব বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। বিশেষ করে গণমাধ্যম খাতের আর্থিক সংকটের প্রেক্ষাপটে সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা ও পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানান।

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

The post সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার—তথ্য প্রতিমন্ত্রী appeared first on চট্টগ্রাম সময়.

হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৪শ ২১
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের উপসর্গ নিয়ে বাকি সাত জনের মৃত্যু হয়েছে ।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১৪৩ জন। চলতি বছরের ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২১৬ জন।

১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৮ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ হাজার ৩৬৯ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১১৬ জন।

The post হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৪শ ২১ appeared first on চট্টগ্রাম সময়.

রাঙামাটিতে এশিয়ান বন্যহাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোক জানাচ্ছে সঙ্গী
রাঙামাটির লংগদু উপজেলায় একটি এশিয়ান বন্যহাতির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের একটি গ্রামে হাতিটির মরদেহ দেখতে পান স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। বন বিভাগের তথ্যমতে, মৃত হাতিটির বয়স আনুমানিক ৬৫ বছর।

কাঁচালং ফরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী জানান, মৃত হাতিটি কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। গত ১০ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি সার্জারি বিভাগের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ডুলাহাজারা সাফারি পার্ক ও সিভাসুর একটি যৌথ বিশেষজ্ঞ দল অসুস্থ বন্যহাতিটিকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করেন।

এরপর থেকে নিয়মিতভাবে হাতিটিকে ওষুধ দেওয়া হচ্ছিল। রোববার সকালে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটিকে ওষুধ খাওয়াতে গেলে সেটিকে মৃত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, মৃত পুরুষ হাতিটির পাশে একটি স্ত্রী হাতি দীর্ঘ সময় দাঁড়িয়ে শোক প্রকাশ করতে দেখা যায়। স্ত্রী হাতিটি সরে গেলে মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হবে।

The post রাঙামাটিতে এশিয়ান বন্যহাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোক জানাচ্ছে সঙ্গী appeared first on চট্টগ্রাম সময়.

জব্বারের বলীখেলা/কুমিল্লার বাঘা শরীফ হ্যাট্রিক চ্যাম্পিয়ন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার স্মৃতি বলীখেলার ১১৭তম আসরেও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। তিনি টানা তিনবার চ্যাম্পিয়ন হলেন। আর রানাসআপ হয়েছেন রাশেদ বলী। তাঁর গ্রামের বাড়িও কুমিল্লায়। শরীফ এবং রাশেদ বলী ১১৬তম আসরেও চূড়ান্তপর্বে লড়েন। গত আসরেও একই ফলাফল ছিল।

শনিবার (২৫ এপ্রিল) লালদীঘি মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আপ্লুত কণ্ঠে বাঘা শরীফ বলেন, এই বিজয়ে আমি অত্যন্ত খুশি। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের আসরেও আবার আসবো। আপনারা দোয়া করবেন যেন আগামীবারও চ্যাম্পিয়ন হতে পারি।

এবার মোট ১২০ জন বলী খেলার জন্য রেজিস্ট্রেশন করলেও আয়োজকরা একশ বলীকে প্রতিযোগীতার সুযোগ দেন। ১০৮ থেকে চারজন চূড়ান্ত পর্বে লড়াই করেন।

প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান চ্যাম্পিয়ন বাঘা শরীফের হাতে পুরস্কার তুলে দেন। এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলালিংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ, চসিকের সাবেক কাউন্সিলর ইসমাইল বালী, আব্দুল জব্বার সওদাগরের বংশধর শওকত আনোয়ার বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।

এরআগে বিকেল ৪টা প্রতিযোগিতা উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী

The post জব্বারের বলীখেলা/কুমিল্লার বাঘা শরীফ হ্যাট্রিক চ্যাম্পিয়ন appeared first on চট্টগ্রাম সময়.

জব্বারের বলীখেলা ঘিরে বসেছে বৈশাখী মেলা
চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে শনিবার (২৫ এপ্রিল) শুরু হতে যাচ্ছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর। দেশের বিভিন্ন এলাকার ১২০ জন বলী নামবেন এবারের প্রতিযোগিতায়। বলীখেলা উপলক্ষ্যে নগরীর লালদীঘির চারপাশ ঘিরে প্রায় দুই কিলোমিটার জুড়ে বসেছে দুই দিনব্যাপী বৈশাখী মেলা। দেশের দূর-দূরান্ত থেকে আগত দোকানিরা বসেছেন নানা পণ্যের পসরা সাজিয়ে।

এসএসসি পরীক্ষা চলার কারণে ২৬ এপ্রিল ভোরে মেলা শেষ করতে হবে। মেলা উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

লালদীঘি মাঠকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, খুলনা, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ীরা প্রায় দুই বর্গকিলোমিটার এলাকায় তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। দোকানগুলোতে কী নেই ? মাটির তৈরি তৈজসপত্র ও খেলনা থেকে শুরু করে ফুলদানি ও পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি নানা আসবাবপত্র, হাতপাখা, মাছ ধরার পলো, ডালা, কুলো, গাছের চারা, মুড়ি-মুড়কি, শীতল পাটি, দা-বঁটি, ছুরিসহ গৃহস্থালির সব ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে এসব দোকানে।

মেলার প্রথম দিনে আজ শুক্রবার লালদীঘি এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, আন্দরকিল্লা থেকে কোতোয়ালি মোড়, জেল রোড, কে সি দে রোডসহ আশপাশের সড়কের ফুটপাতের ওপর দোকানিরা তাদের পণ্যের পসরা বসিয়েছেন। কেউ কেউ দোকান সাজাচ্ছেন। কেউ বিক্রির জন্য আনা মৃৎশিল্পের নানা পণ্যে রং করছেন। মাটির তৈজসপত্র, ঝাড়ু, হাতপাখা, শীতলপাটি, দা-খুন্তি, প্লাস্টিকের সামগ্রী-ফুল, মণ্ডা-মিঠাই, গৃহসজ্জার সামগ্রী, গাছের চারা, তামা-কাঁসা-পিতলের সামগ্রী, কাঠের আসবাবপত্র, বেতের আসবাব, বাদ্যযন্ত্র, দোলনা, মাছ ধরার জাল, মোড়া, পিঁড়ি, জলচৌকিসহ কী নেই এই মেলায়? নগরবাসী সারা বছর অপেক্ষা করে থাকেন মেলার জন্য। কারণ এখানেই মিলে গৃহস্থালির সব জিনিসপত্র।

দোকানিরা জানান, দুই দিনব্যাপী মেলা হলেও তারা প্রতিবছর মেলার দুই দিন আগে থেকেই দোকান সাজাতে শুরু করেন। চট্টগ্রামের অন্যতম প্রধান এই মেলা থেকে পণ্য কিনতে লোকজন এক বছর ধরে অপেক্ষা করে থাকেন। কারণ এখানে একসঙ্গে যত ঐতিহ্যবাহী পণ্য পাওয়া যায়, স্বাভাবিক সময়ে এসব পাওয়া যায় না।

জানা গেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিত হয়ে ওঠে। প্রতিবছর বৈশাখের ১২ তারিখে লালদিঘীর ময়দানে বলী খেলা হয়।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০৮ জন বলী অংশ নেবেন। বলী খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

The post জব্বারের বলীখেলা ঘিরে বসেছে বৈশাখী মেলা appeared first on চট্টগ্রাম সময়.

পেঁয়াজের বাম্পার ফলন—স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ
চলতি মৌসুমে বাম্পার ফলনের কারণে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে এগোচ্ছে দেশ। বাজারে দামও সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষক ও কৃষিবিদগণ জানান, পেঁয়াজ সংরক্ষণে সরকারি উদ্যোগে ৯ শতাধিক স্থাপনা নির্মাণ, কৃষি বিভাগের তদারকি এবং অনুকূল আবহাওয়ায় রোগবালাই কম হওয়ায় এবার উৎপাদন খুব ভালো হয়েছে। ফলে এবার আমদানিও উল্লেখযোগ্যভাবে কমেছে। খবর বাসস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৮৬ হাজার ৩০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করে ৪২ লাখ ৬৪ হাজার ১০০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পেঁয়াজ উৎপাদনের সঙ্গে জড়িত কৃষক ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

অন্যদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৮৬ হাজার ৩৯৮ দশমিক ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার ৮১১ দশমিক ২৭ মেট্রিক টন। দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা সাধারণত ৩৫ থেকে ৩৬ লাখ মেট্রিক টন।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক নাসির-উদ-দৌলা (অতিরিক্ত সচিব) বাসস’কে বলেন, এবার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে দেশ। বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে, দামও স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, দুটি প্রকল্পের মাধ্যমে সারা দেশে ৯০০টি সংরক্ষণ ঘর নির্মাণ করা হয়েছে। গ্রাম পর্যায়ের কৃষকদেরও পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, বাজারে সংকটকালে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দেশে পর্যাপ্ত উৎপাদন হওয়ায় খুব বেশি আমদানি করতে হয়নি। একই সঙ্গে কৃষক যাতে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য পান, সে বিষয়েও সরকার সজাগ রয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় বেশি। ফলন ভালো হওয়ায় শতাংশপ্রতি উৎপাদন খরচ কমেছে। এতে কৃষকরা লাভের মুখ দেখার আশায় রয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চারা, কন্দ ও বীজ মিলিয়ে ২ লাখ ৮০ হাজার ১০০ হেক্টর জমিতে ৪২ লাখ ৫০ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৮৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আবাদ এবং ৪২ লাখ ৬৪ হাজার ১০০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত কয়েক বছরের আমদানি চিত্রে দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরে ১০ লাখ ৯১ হাজার টন, ২০২০-২১ অর্থবছরে ৬ লাখ ৬৭ হাজার ১৫১ টন, ২০২১-২২ অর্থবছরে ৬ লাখ ২ হাজার ২৯ টন, ২০২২-২৩ অর্থবছরে ৭ লাখ ৫০ হাজার ৬৮ টন, ২০২৩-২৪ অর্থবছরে ৬ লাখ ৫ হাজার ৩৩৭ টন এবং ২০২৪-২৫ অর্থবছরে ৪ লাখ ৭৩ হাজার ৮১১ দশমিক ২৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে আমদানি হয়েছে ৮৬ হাজার ৩৯৮ দশমিক ৮৪ মেট্রিক টন।

কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন বলেন, এবার পেঁয়াজের বাম্পার ফলন হওয়ায় অন্যান্য বছরের তুলনায় আমদানি সবচেয়ে কম হয়েছে। তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে নির্মিত একটি মডেল ঘরে ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। পাঁচজন কৃষকের জন্য একটি ঘর করা হয়েছে। আমাদের উদ্দেশ্য, এসব মডেল ঘর দেখে কৃষকরা নিজেরাই একই ধরনের ঘর তৈরি করে পেঁয়াজ সংরক্ষণ করবেন।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকার ‘বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।

সংসদে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সঠিকভাবে সংরক্ষণ করতে না পারায় ২৫ থেকে ৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। ইতোমধ্যে নতুন এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে সংরক্ষণ শুরু হয়েছে। আট থেকে নয় মাস পর্যন্ত ওই নিয়মে পেঁয়াজ সংরক্ষণ করা গেলে দেশ পেঁয়াজে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে।

The post পেঁয়াজের বাম্পার ফলন—স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ appeared first on চট্টগ্রাম সময়.

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘সরস্বতী জ্ঞান মন্দির’ (কেন্দ্রীয় মন্দির) উদ্বোধন করা হয়েছে । মন্দিরটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্দির উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেইট সংলগ্ন এলাকায় নবনির্মিত এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে, গত সোমবার (২০ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে মন্দিরটির দ্বারোদঘাটন করা হয়েছিল।

এটি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম। বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত সনাতন ধর্ম পরিষদের দাবির প্রেক্ষিতে ২০১১ সালে তৎকালীন প্রশাসন মন্দির নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়।

পরবর্তীতে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রায় ২০ হাজার বর্গফুট জমির ওপর পূর্ণাঙ্গ ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়। মনোরম স্থাপত্যশৈলিতে নির্মিত এই মন্দিরের মূল স্থাপনা নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করেছেন অদুল-অনিতা ফাউন্ডেশন। ট্রাস্টি শ্রী অদুল কান্তি চৌধুরী ও শীমতী অনিতা চৌধুরীর ব্যক্তিগত অনুদানে এটি বাস্তবায়িত হয়।

এটির নকশা ও প্রকৌশল সহায়তা দেয় ‘এস্ট্রো’ এবং ইন্টেরিয়র সজ্জায় যুক্ত ছিল ‘দি-অ্যাড কমিউনিকেশন’। সার্বিক তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটি।

মন্দির উদ্বোধন শেষে আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান অনিতা চৌধুরীও অনুষ্ঠানে অংশ নেন।

The post চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন appeared first on চট্টগ্রাম সময়.

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে সম্প্রীতির বাংলাদেশ—দীপেন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, সব জাতিসত্তার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নতুন ও সমৃদ্ধ সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। মন্ত্রী সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের বাসভবনে আয়োজিত ‘বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-বিহু-চাংক্রান-চাংলান’ উৎসব ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসবগুলো কেবল আনন্দ আয়োজনের মাধ্যম নয়, বরং এগুলো ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের ১১টি জাতিগোষ্ঠী সম্প্রদায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসবগুলো পালন করছে। তবে অনেক জনগোষ্ঠীর ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। শিকড় ও সংস্কৃতি রক্ষায় এসব ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উৎসবগুলো পারস্পরিক সম্প্রীতির প্রতীক। এই সাংস্কৃতিক ধারাকে আরও শক্তিশালী করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। বর্তমান সরকার দেশের পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর উন্নয়ন এবং স্বকীয় সংস্কৃতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজু উৎসব উপলক্ষ্যে মন্ত্রী পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে বাংলা নববর্ষ ও বিজুর মৈত্রীময় শুভেচ্ছা জানান।

The post সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে সম্প্রীতির বাংলাদেশ—দীপেন appeared first on চট্টগ্রাম সময়.