চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ন্য্য় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। জনগণ যেহেতু নির্বাচিত করেছে এখন আমাদের কাজ হবে দুর্নীতিমুক্ত প্রশাসন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা।

শাহজাহান চৌধুরী শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে সাতকানিয়া উপজেলা জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসবকথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকাসক্তির থেকে মুক্ত করে নৈতিকতা ও আদর্শের পথে পরিচালিত করতে হবে। তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. নুরুল হক,
জেলা শুরা সদস্য ওয়াজেদ আলী, পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদ, জেলা শিবির সেক্রেটারি  আসাবউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, শ্রমিক নেতা ডাঃ মোহাম্মদ ইউনুচ, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন সভাপতি মাওলানা আবু তাহের, মাওলানা মাহমুদুল হক, মাওলানা ফৌজুল কবির প্রমূখ।

আরও খবর