কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এই কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, আজ সকালে কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
তিনি বলেন, অভিযানে সন্দেহজনক তিনটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও পাচার কাজে ব্যবহৃত তিনটি ইজিবাইকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
সাব্বির আলম জানান, এ সময় একজন ইজিবাইক চালক কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
